ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের খোঁজ নিতে বিধায়কের বৈঠক
বিধায়ক শীতল কপাট বলেন, ‘ঘাটালের বিধায়ক হিসাবে মাস্টার প্ল্যান নিয়ে এটি আমার প্রথম বৈঠক। জানতে চেয়েছিলাম এই প্রকল্পে কোন কোন দিকগুলির কাজ হয়েছে। যা শুনলাম কয়েকটি সুইস গেট আর দু’টি পাম্প হাউস তৈরির কাজ ছাড়া তেমন কিছু কাজ হয়নি। বৈঠকে আমি বলেছি নো-কস্ট পদ্ধতিতে নদী খাল কাটার যে কাজ হচ্ছিল দেখা গিয়েছে যেখানে বালি বেশি সেখানেই কাজ বেশি হয়েছে। আর অন্য জায়গায় সে ভাবে কাজ হয়নি। ১০ জুন দ্বিতীয় বৈঠক হবে। তার আগে নদী খালগুলো ভিজিট করব।’ বিধায়ক এও বলেন, ‘মাস্টার প্ল্যানের কাজ নিয়ে যে প্রাথমিক আলোচনা হয়েছে, কী পরিস্থিতিতে রয়েছে মাস্টার প্ল্যানের কাজ এ সবই আমাদের মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবো। কারণ, উনি ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়নের পক্ষে। ওঁনার মন্ত্রী সভা ও কেন্দ্র সরকারের সঙ্গেও এ নিয়ে আলোচনা করছেন। ঘাটালের মানুষের যাতে আর কোনও দুর্ভোগ না হয় সে জন্য মুখ্যমন্ত্রী তৎপর।’