দিল্লিকে হারাল ৯ উইকেটে, জয় দিয়ে রঞ্জি শুরু বাংলার
চতুর্থ দিনের খেলা
তৃতীয় দিনের শেষে দিল্লির রান ছিল ৪৫ ওভারে ৩ উইকেটে ১০১ এবং তারা পিছিয়ে ছিল ৮৮ রানে। বাংলা তাদের বোলিংয়ের উপর ভর করে দিল্লিকে ২৭৭ রানে গুটিয়ে দেয়। এর পর বাংলার সামনে জয়ের জন্য দরকার ছিল ৮৯।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা মাত্র এক উইকেট হারিয়ে রান তুলে ফেলে। অভিমন্যু ঈশ্বরন (৩৪) ও সুদীপ কুমার ঘরামি (১৬) অপরাজিত থাকেন। ওপেনার অঙ্কুর পাল ৩৮ রান করে আউট হন।
দ্বিতীয় ইনিংসে দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন আয়ুষ বাদোনি। তিনি করেন ৮৫ রান। অনুজ রাওয়াত করেন ৩৯।