Indian Navy Rescues Pakistanis: এটাই ভারতের মহিমা, পাকিস্তানিরাও বলে উঠল ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ – Bengali News | Pakistani Sailors Raise Slogan India Zindabad After Rescued by Indian Navy from Somali Pirates in Arabian Sea
পাকিস্তানিরা বলছেন, “ইন্ডিয়া জিন্দাবাদ”।Image Credit source: ANI
নয়া দিল্লি: যতই অম্ল-মধুর সম্পর্ক হোক না কেন, বিপদের সময়ে প্রতিবেশী বা অন্য কোনও দেশের পাশে দাঁড়াতে কখনও দ্বিধা করে না ভারত। তা প্রমাণ হল আরও একবার। সোমালির জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানিকে বাঁচাল ভারতীয় নৌসেনা। আরব সাগরে দুঃসাহসিক অভিযান চালিয়ে জলদস্যুদের হাত থেকে পাক নাগরিকদের উদ্ধার করে নৌসেনা। পড়শি দেশ, যার সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে পাকিস্তান, তার এই উপকারে কৃতজ্ঞ পাকিস্তানিরা। উদ্ধার হওয়ার পরই তাঁরা ধন্যবাদ জানিয়ে স্লোগান তুলল “ইন্ডিয়া জিন্দাবাদ”।
ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চই গোপন সূত্রে খবর এসেছিল, আল-কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার ভেসেলে আক্রমণ চালিয়েছে জলদস্যুরা। এরপরই ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অভিযান শুরু করে। ২৯ মার্চ আরব সাগরে সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল দক্ষিণ-পশ্চিমে আটকানো হয় ওই ভেসেলটিকে। দেখা যায়, সোমালিয়ার ৯ জন সশস্ত্র জলদস্যু ওই মাছ ধরার নৌকাটিকে অপহরণ করে রেখেছে। বন্দি বানিয়ে রাখা হয়েছে ভেসেলে থাকা ২৩ জন পাকিস্তানী মৎসজীবীকে।
#WATCH | The crew comprising 23 Pakistani nationals thanked the Indian Navy and raise ‘India Zindabad’ slogans after the Indian Navy’s specialist team protected them from nine armed pirates, and completed sanitisation and seaworthiness checks of FV Al-Kambar.
The crew were… https://t.co/AREXZTtqiR pic.twitter.com/0QE4B7GfSe
— ANI (@ANI) March 30, 2024
আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল একসঙ্গে অভিযান চালায়। ১২ ঘণ্টা লড়াই চলার পর হার মানে জলদস্যুরা। ভারতীয় নৌসেনার কাছে আত্মসমর্পণ করে তারা। উদ্ধার করা হয় ২৩ জন পাকিস্তানী নাগরিককে। তারাই ভারতীয় নৈসেনাকে ধন্যবাদ জানিয়ে ‘ভারত জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।
After successfully forcing the surrender of 9 armed pirates, Indian Navy’s specialist teams have completed sanitisation & seaworthiness checks of FV Al-Kambar. The crew comprising 23 Pakistani nationals were given a thorough medical checkup prior to clearing the boat to continue… pic.twitter.com/QYnKuTHSF9
— ANI (@ANI) March 30, 2024
নৌসেনার তরফে জানানো হয়েছে, তারা সমুদ্রে নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে সদা প্রস্তুত। নাগরিকত্বের বাছ-বিচার না করেই সকলকে সুরক্ষা দেয় নৌসেনা।