কোচবিহার জেলাপরিষদের সভাধিপতি হলেন হিমানি ইশোর, কোন দল? প্রশ্ন শুনে যা বললেন…
কোচবিহার জেলাপরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন হিমানি ইশোর। ১৯ জনের সমর্থন পেয়ে নির্বাচিত হলেন বুধবার। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে, হিমানি এখন কোন দলে রয়েছেন, তা নিয়ে বার বার প্রশ্ন করা হলেও কৌশলে সে জবাব এড়িয়ে যান। জোড়াফুলের টিকিটে গত পুরভোটে জয়ী হিমানির জবাব, তিনি জনপ্রতিনিধি। মানুষের কাজ করতে চান। এর বাইরে আর কোনও পরিচয় নেই।