ইফতারে কেন মদ্যপ, গুন্ডারা! নায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মুসলিম সম্প্রদায়ের, এরপর যা ঘটল তা আরও খারাপ – Bengali News | Complaint filed against south indian actor thalapathy vijay over iftar event
ইফতার পার্টির ব্যবস্থা করে যে এমন বিপাকে পড়তে হবে, তা আন্দাজও করতে পারেননি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক এবং তামিলাগা ভেত্রী কাজগম পার্টির প্রধান থলপতি বিজয়। তবে শেষমেশ নায়কের কপালে জুটল মারাত্মক অভিযোগ। খবরে এসেছে, বিজয়ের এই ইফতার পার্টির বিরুদ্ধে চেন্নাইয়ের পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে, তামিলনাড়ু সুন্নত জামাত। তাঁদের অভিযোগ, বিজয়ের এই পার্টিতে অসম্মান করা হয়েছে মুসলিম সম্প্রদায়কে।
ঠিক কী ঘটেছে?
গত শুক্রবার চেন্নাইয়ের রয়াপেট্টার এক প্রাঙ্গনে ইফতার পার্টির আয়োজন করেছিল দক্ষিণী তারকা বিজয়। মাথায় ফেজ পরে নায়কের প্রার্থনার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। তামিলনাড়ু সুন্নত জামাতের কোষাধ্যক্ষ সৈয়দ কওস সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিনেতা বিজয়ের ইফতারে মুসলিম সম্প্রদায়কে অপমান করা হয়েছে। ইফতারের সঙ্গে মদ্যপ ও গুন্ডার কোনও সম্পর্ক নেই। এই ধরনের মানুষরা ইফতারে আসলে, তা আমাদের পক্ষে অসম্মানজনক। এমনকী, বিজয়ের বিরুদ্ধে অভিযোগ, তাঁর দেহরক্ষীরা অনুষ্ঠানের উপস্থিত মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। যেটা অনুচিত। অভিযোগ উঠেছে, এই ইফতারে কিছু মানুষ মদ্যপ অবস্থাতেও গিয়েছিলেন। তবে এই অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি থলপতি বিজয়। তবে তামিলনাড়ু সুন্নত জামাতের তরফ থেকে নায়কের বিরুদ্ধে কড়া শাস্তি দাবি তোলা হয়েছে।