আ রিভার রিমেম্বার্স – জিয়াউর রহমান: গ্রন্থ সমালোচনা
বই এর নাম – আ রিভার রিমেম্বার্স
লেখক – জিয়াউর রহমান
প্রকাশনা সংস্থা – ইঙ্ক
মূল্য – ৪৯৯ টাকা
সন্ধানের আখ্যান
রোশনের বড় হওয়া এমন এক যৌথ পরিবারে, যেখানে ভালোবাসা থাকলেও রয়েছে এক অদ্ভুত নীরবতা। পরিবারের হয়েও যেন পুরোপুরি পরিবারের হতে পারে না সে। তার জীবনে স্থানবদল হয় বারবার। তবু কোনও জায়গাটাকেই যেন একান্ত আপনার মনে হয় না। চার দশক জুড়ে রোশনের জীবনযাত্রাকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসে উঠে এসেছে বিহার, কেরলম, দিল্লি, উত্তর-পূর্ব ভারত ও রোমানিয়ার প্রেক্ষাপট। এসেছে পরিচয়, অভিবাসন, বিশ্বাস, ভালোবাসা, স্মৃতি ও আত্মপরিচয়ের সন্ধানে ছুটে ফেরার আখ্যান। এক দশকেরও বেশি সময় ধরে লেখা এই বই। কাহিনির মধ্যে সাহিত্য, ইতিহাস, ভ্রমণ ও সংস্কৃতির প্রতি এক গভীর অনুরাগের প্রতিফলন স্পষ্ট।