দীপাবলিতে মিষ্টি চেয়ে বিপাকে ইনফ্লুয়েন্সার, বাড়িতে পৌঁছচ্ছে টিভি, ফ্রিজ, লক্ষ লক্ষ টাকার COD অর্ডার
দীপাবলিতে অনুরাগীদের কাছ থেকে মিষ্টি চেয়েছিলেন। কিন্তু তার বদলে বাড়িতে আসতে শুরু করল টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো দামি জিনিস। একের পর এক ক্যাশ অন ডেলিভারি বা COD অর্ডার আসতে থাকায় শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হলেন তামিলনাড়ুর মাদুরাইয়ের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তাঁর নাম বীরামণি। সোশ্যাল মিডিয়ায় বারবার আবেদন জানিয়েও থামাতে পারছেন না এই কাণ্ড। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, শহর ছেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।