পুজোর উদ্বোধন সেরে ফিরছিলেন, পাড়ার গলিতে হঠাৎই মমতার ওপর ছুরি নিয়ে হামলা তন্নিষ্ঠার! কে তিনি? | Mamata Banerjee Inaugurates Kalighat Milan Sangha Durga Puja, Faces Unexpected Incident
মমতার ওপর হামলার অভিযোগImage Credit: TV9 Bangla
কলকাতা: পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর এখনও পর্যন্ত এই প্রথম কোনও পুজোর উদ্বোধনে ডাক পেয়েছেন তিনি। সেটি তাঁর পাড়ার পুজো। তৃতীয়াতে কালীঘাটের মিলন সংঘের পূজা উদ্বোধন করলেন তিনি। একেবারে ঘরোয়া পোশাকেই গিয়েছিলেন। পাড়ার বাচ্চাদের দিয়ে ফিতে কাটান তিনি। কিন্তু পাড়াতে বেরিয়েও এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হল তাঁকে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার মুখে পড়তে হল। পুজোর উদ্বোধন করে সবে বেরিয়ে আসছিলেন। অভিযোগ, সে সময়েই এক মহিলা তাঁর সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। তাঁর পায়ে সামনে রাস্তা আটকে শুয়ে পড়েন। পরে ছুরি নিয়ে মমতার ওপর হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলার নাম তন্নিষ্ঠা সাহা। ওই মহিলা এলাকারই বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পরে জানা যায়, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁকে আটক করেছে কালীঘাট থানার পুলিশ।
এবারের চিত্রটা একেবারেই উল্টো। কোথাওই পুজো উদ্বোধনে দেওয়া পাওয়া যায়নি তাঁকে। বলা চলে, মুখ্যমন্ত্রীর হাতে পুজোর উদ্বোধন, এ রেওয়াজ শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। । শহরের সমস্ত বড় বড় পুজো তো বটেই, জেলার পুজো গুলোতেও উদ্বোধনের জন্য নিমন্ত্রিত থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় নিজে পৌঁছে ফিতে কাটা তাঁর পক্ষে সম্ভব হত না। রিমোটেও পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবছর সেভাবে কোথাও ডাক পাননি। ডাক পেয়েছিলেন কেবল নিজের পাড়াতেই। সেখান থেকেই ফেরার পথে অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি মমতা।