পশ্চিম দিকে ঘুরে গিয়েছিল ঘটের মুখ, কাঁথির এই পুজো ঘিরে রয়েছে চমকে দেওয়ার মতো গল্প - 24 Ghanta Bangla News
Home

পশ্চিম দিকে ঘুরে গিয়েছিল ঘটের মুখ, কাঁথির এই পুজো ঘিরে রয়েছে চমকে দেওয়ার মতো গল্প

Spread the love

সোমনাথ মাইতি, কাঁথি

এই পুজোর ঘট বসে পশ্চিম দিকে মুখ করে। দেবীকে নিবেদন করা হয় নারকেল, সুজি আর গুড় দিয়ে তৈরি বিশেষ এক মিষ্টি। প্রায় ৩০০ বছর ধরে এ ভাবেই দুর্গাপুজো হয়ে আসছে কাঁথির কিশোরনগর গড়ে।

কথিত রয়েছে, দেবীর স্বপ্নাদেশ পেয়ে কাঁথির রাজা যাদবরাম রায় এই পুজো শুরু করেছিলেন। এখন আড়ম্বর আর জৌলুস কমেছে। কিন্তু পুরোনো নিয়ম মেনেই পুজো চলছে। পঞ্চমুণ্ডির আসনে পুজো হয়। ষষ্ঠী থেকে প্রতিমা পুজো শুরু হলেও মহালয়া থেকে ঘটে পুজো শুরু হয়। ঠাকুর দালানের এক পাশে ঘট স্থাপন করে পুজোর পাশাপাশি প্রতিদিন চলে চণ্ডীপাঠ। রাজবাড়ির নাট মন্দিরে বসে কীর্তনের আসর। পুজো ঘিরে একটি গল্প কথিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *