বালুরঘাটে এক টুকরো বৃন্দাবন, ৮০ ফুটের প্রেমমন্দিরে কৃষ্ণলীলা - 24 Ghanta Bangla News
Home

বালুরঘাটে এক টুকরো বৃন্দাবন, ৮০ ফুটের প্রেমমন্দিরে কৃষ্ণলীলা

Spread the love

বালুরঘাটের পুজোর মানচিত্রে নিউ টাউন ক্লাব মানেই চমক। কখনও বুর্জ খলিফা, কখনও অযোধ্যার রামমন্দির। গতবার তারা করেছিল অপারেশন সিঁদুর। এ বার একটু অন্যরকম। ভক্তির, প্রেমের, আধ্যাত্মিকতার। মণ্ডপজুড়ে কৃষ্ণকথা। প্রায় ৮০ ফুট উঁচু এই মণ্ডপ তৈরি হচ্ছে সানপ্যাক বোর্ডের উপরে ফোমের সূক্ষ্ম কারুকাজে। দায়িত্বে বালুরঘাটের পরিচিত শিল্পী বিপ্লব সরকার ও তাঁর কল্পনা ডেকোরেটরস। ফোম কেটে কেটে ফুটিয়ে তোলা হচ্ছে প্রেমমন্দিরের জটিল স্থাপত্য, থাম, গম্বুজ আর কারুকার্য। ভিতরে ঢুকলে শুধু দুর্গা প্রতিমা নয়, গোটা মণ্ডপ জুড়ে ছড়িয়ে থাকবে কৃষ্ণলীলার গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *