Copa America 2024: ভিনির 'ভিসি, ভিডি'; কোপা আমেরিকায় ঝড় তুলল ব্রাজিল - Bengali News | Brazil beat Paraguay by 3 1 goal and Vinicius Junior scored 2 goal in Copa America 2024 - 24 Ghanta Bangla News
Home

Copa America 2024: ভিনির ‘ভিসি, ভিডি’; কোপা আমেরিকায় ঝড় তুলল ব্রাজিল – Bengali News | Brazil beat Paraguay by 3 1 goal and Vinicius Junior scored 2 goal in Copa America 2024

ভিনির ‘ভিসি, ভিডি’; কোপা আমেরিকায় ঝড় তুলল ব্রাজিলImage Credit source: X

কলকাতা: কোপা আমেরিকায় (Copa America 2024) জয়ের মুখ দেখল ব্রাজিল (Brazil)। কোস্টারিকার সঙ্গে গ্রুপ-ডি-তে নিজেদের প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। এ বার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারাল সেলেকাওরা। এই জয়ের ম্যাচে হলুদ জার্সিধারীদের হয়ে জোড়া গোল ভিনিসিয়াস জুনিয়রের। তাই বলতেই হয় ভিনির জাদুতে কোপা আমেরিকায় জয়ের মুখ দেখল ব্রাজিল।

অ্যালেজায়েন্ট স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটেই ব্রাজিলের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু পেনাল্টি মিস করেন লুকাস পাকুয়েতা। অবশ্য ৪ মিনিটের মধ্যে সেই লুকাসের পাস থেকেই প্যারাগুয়ের জাল কাঁপান ভিনিসিয়াস জুনিয়র। ৩৫ মিনিটে ব্রাজিল ১-০ এগিয়ে যায়। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্রাজিলকে আরও এগিয়ে দেন সাভিয়ো। ৪৩ মিনিটে গোল তাঁর। এরপর হাফটাইমের ঠিক আগে ভিনির দ্বিতীয় ও ব্রাজিলের তৃতীয় গোল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *