‘কমন শত্রু বিজেপি...’ INDI জোটের নেতাদের পাশে নিয়ে ২০২৯-এর সুর বাঁধলেন নেহা? - 24 Ghanta Bangla News
Home

‘কমন শত্রু বিজেপি…’ INDI জোটের নেতাদের পাশে নিয়ে ২০২৯-এর সুর বাঁধলেন নেহা?

Spread the love

গোটা বক্তব্যে বিজেপি-কেই ‘দেশের একমাত্র শত্রু’ বলে তোপ দেগেছেন নেহা বোরা। দেশের জনগণের ‘শত্রু’ বলে বিজেপিকে দেগে, নেহার দাবি বিজেপির বিরুদ্ধে লড়াই করতেই সবাই একসঙ্গে এসেছেন। নেহার তোপ, ‘আমরা এক শত্রু কথাই বলছি। জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু, সংবিধানের শত্রু। সেই শত্রুর নাম বিজেপি।’

নেহার অভিযোগ, ভারতের গণতান্ত্রিক কাঠামো তৈরি, সংবিধান তৈরির নেপথ্যে বিজেপির কোনও ভূমিকা ছিল না। সেই কারণেই গণতন্ত্র ও সাংবিধানিক কাঠামোর মতো বিষয়গুলি নিয়ে বিজেপি ছেলেখেলা করছে বলে তাঁর দাবি। তাঁর নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও।

বিজেপিকে যখন দেশের একমাত্র শত্রু বলছেন নেহা, তখন তাঁর পাশে দাঁড়িয়ে কংগ্রেস, বাম-সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। তাহলে কি ভবিষ্যতে বিজেপির বিরুদ্ধে লড়তে একসঙ্গে পথ হাঁটার কথা ভাবছে INDI জোট?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *