আল শর্টার বিরুদ্ধে কেমন একাদশ সাজাল লাল-হলুদ? - 24 Ghanta Bangla News
Home

আল শর্টার বিরুদ্ধে কেমন একাদশ সাজাল লাল-হলুদ?

Spread the love

ট্রফি জয়ের মধ্য দিয়ে এবারের মরসুম শুরু করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal)। সিজনের প্রথমেই এসেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। এছাড়াও এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের…

east-bengal-vs-al-shorta

ট্রফি জয়ের মধ্য দিয়ে এবারের মরসুম শুরু করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal)। সিজনের প্রথমেই এসেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। এছাড়াও এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যোগ্যতা অর্জন আগেই করে নিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। ইতিমধ্যেই তারা খেলে ফেলেছে প্রথম ম্যাচ।

যেখানে সীমিত শক্তি নিয়েও অভূতপূর্ব পারফরম্যান্স ছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেদের। অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী আল হুসেইনের বিরুদ্ধে এগিয়ে থেকে ও শেষ পর্যন্ত ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দলকে।

আরও দেখুনঃ বৃন্দাবনের আশ্রমে যাওয়ার জন্য ৫ কোটির চুক্তি? জল্পনা উড়িয়ে জবাব বিরাটের মুখপাত্রের

সেটা কিছুটা হলেও হতাশ করেছিল ফুটবলপ্রেমীদের। (East Bengal)তবে এবার আর কিছুক্ষণের মধ্যেই এসিএল টুয়ের দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আল শর্টা। শিল্ড ফাইনালের হার ভুলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভালো পারফরম্যান্স করতে চাইবেন সকল ফুটবলাররা। সেক্ষেত্রে আজ গোলরক্ষক হিসেবে প্রভসুখান সিং গিলের উপরেই ভরসা রেখেছেন হাবাস। দলের ডিফেন্ডারদের মধ্যে থাকছেন হর্দিক ভাট, আনোয়ার আলি, দিয়াগো জিভুলিচ, লালচুংনুঙ্গা। কিছুটা উপরে উঠে আসতে দেখা যেতে পারে জয় গুপ্তাকে।

মাঝমাঠের দায়িত্বে থাকছেন মহম্মদ রশিদ, দানি রামিরেজ‌ এবং জিকসন সিং। এছাড়াও ফরোয়ার্ডে চাপ সৃষ্টি করার জন্য থাকছেন এডমুন্ড লালরিন্ডিকা এবং ডেভিড লালহানসাঙ্গাকে। রোহিত কুমার থেকে শুরু করে ক্রিস ইকোনোমিডিস সহ একে লোবা সহ লুকাস জেলেন্সকিদের আপাতত রিজার্ভেই রাখছেন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *