Howrah Station: চলতি সপ্তাহেই বাতিল ৩০ টি লোকাল ট্রেন, কোন-কোন দিন ভুগতে হবে যাত্রীদের? – Bengali News | 30 local trains cancelled howrah devision this week
হাওড়া: সপ্তাহের শেষে অনেকেই এ দিক ওদিক ঘুরতে বের হন। তারপর এখন বিয়ের মরসুম। ফলে কেনাকাটার জন্যও ট্রেনে যাতায়াত চলতেই থাকে। তবে চলতি সপ্তাহে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। কারণ, সপ্তাহন্তে ফের রেল ভোগান্তির আশঙ্কা। বাতিল হতে চলেছে একের পর এক লোকাল ট্রেন (Local Train)। রেল সূত্রে খবর, শনিবার ও রবিবার বাতিল তিরিশটি লোকাল ট্রেন।
রেলসূত্রে খবর, হাওড়া ডিভিশনে বাতিল হয়েছে এই তিরিশটি লোকাল ট্রেন। কারণ তারকেশ্বর এবং দিয়ারা স্টেশনের মাঝে পাওয়াল ব্লকিংয়ের কাজ রয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে। এই কাজের জন্যই মূলত এই লোকাল ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে দিনটি শনিবার ও রবিবার হওয়ায় যাত্রীদের চাপ খানিকটা কমবে। তবে এই লাইনে যে সব যাত্রীরা যাতায়াত করেন।
পাশাপাশি এও জানা যাচ্ছে, ২১ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি এবং ২৭ মার্চ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন চারটি ট্রেন বাতিল থাকছে। বাতিল করা ট্রেনের তালিকায় থাকছে ১) ৩৭৯২২ কাটোয়া-হাওড়া লোকাল, ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল ও ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল। বস্তুত, এই ব্লকিংয়ের জন্য এর আগেও ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে পরবর্তীতে এই পরিস্থিতি স্বাভাবিক হয়। এবারও ব্লকিংয়ের জন্য বন্ধ হচ্ছে ট্রেন চলাচল।