MBSG vs NUFC Live: ISL-এ যাত্রা শুরু মোহনবাগানের, প্রথম একাদশে কারা? - 24 Ghanta Bangla News
Home

MBSG vs NUFC Live: ISL-এ যাত্রা শুরু মোহনবাগানের, প্রথম একাদশে কারা?

Spread the love

মোহনবাগানের প্রথম একাদশ

বিশাল কাইথ, রাহুল ভেকে, মেহতাব সিং, আলবার্তো রদ্রিগেজ়, অভিষেক সিং টেকচাম, আপুইয়া, সামির জেলকোভিচ, দেজান দ্রাজিচ, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, লি এরউইন

কখন ও কোথায় ম্যাচ?

গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ। সোমবার ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে শুরু খেলা।

নর্থইস্টের সামনে চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানোর

আলাদিন আজ়েরাইদের নর্থইস্টের সঙ্গে চলতি মরশুমে দু’বার মুখোমুখি হয়েছে মোহনবাগান। তবে তাদের সরাসরি হারাতে পারেননি। ডুরান্ড কাপ সেমি ফাইনালে টাইব্রেকারে জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। শি‍ল্ডের গ্রুপ লিগে ম্যাচ ড্র হয়েছিল ১–১ গোলে। এ বার জয় পেটে মরিয়া নর্থইস্ট।

শিল্ড জিতে ভালো ছন্দে মোহনবাগান 

সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে IFA শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। দুরন্ত ছন্দে আছেন সামির জ়েলকোভিচ, দেজান দ্রাজিচরা। এ বার প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরুর চ্যালেঞ্জ তাঁদের সামনে।

মুখোমুখি মোহনবাগান নর্থ-ইস্ট

ISL-এ নিজেদের প্রথম ম্যাচে নামছে মোহনবাগান। প্রথমেই অ্যাওয়ে ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *