‘চারপাশ কাঁপিয়ে বান, শেষে পাহাড় বেয়ে উঠে...’, নেপালে ‘অলৌকিক রক্ষা’ ২১ জনের - 24 Ghanta Bangla News
Home

‘চারপাশ কাঁপিয়ে বান, শেষে পাহাড় বেয়ে উঠে…’, নেপালে ‘অলৌকিক রক্ষা’ ২১ জনের

Spread the love

যেন আগ্নেয়গিরির বিস্ফোরণের শব্দ! চারপাশ কাঁপিয়ে হড়পা বান আছড়ে পড়েছিল পাহাড়ি রাস্তায়। বাসে করে তীর্থযাত্রায় যাওয়ার সময়ে সেই দুর্যোগের কবলে পড়েন তাঁরা। ওই পরিস্থিতির মধ্যে কার্যত পাহাড় বেয়ে ওঠাই বাঁচিয়ে দিল তামিলনাড়ুর ২১ জনকে।

শুক্রবার তাঁরা যখন চেন্নাই বিমানবন্দরে পৌঁছন, তখনও চোখে-মুখে আতঙ্কের ছাপ। কথায় কথায় এক জন বলেন, ‘কী করে বেঁচে ফিরলাম, জানি না। অলৌকিক রক্ষা ছাড়া আর কিছু নয়!’ দুর্ঘটনার মুহূর্ত বর্ণনা করতে গিয়ে সেই দলেরই মহিলা সদস্য বিজয়ভুবনেশ্বরী বলেন, ‘তিনটে বাস যাচ্ছিল। আমাদের বাস ছিল মাঝখানে। তখনই আগ্নেয়গিরি ফাটার শব্দ। তার পরেই বান আসে। আমাদের বাস দুটো বাসের মধ্যে আটকে যায়। আমরা বাসের ছাদে দাঁড়িয়ে ছিলাম কোনও রকমে। তার পরে পাহাড় বেয়ে উঠতে থাকি। উপরে পুলিশের চৌকি ছিল। তারাই আমাদের রক্ষা করে। বেঁচে ফিরতে পারব ভাবিনি। শুধু আমার মেয়ের কথা ভাবছিলাম।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *