কোহলির ভিডিয়ো দেখেই ভারতের মাটিতে দাপট, সাফল্যের রহস্য ফাঁস অজ়ি তারকার - 24 Ghanta Bangla News
Home

কোহলির ভিডিয়ো দেখেই ভারতের মাটিতে দাপট, সাফল্যের রহস্য ফাঁস অজ়ি তারকার

Spread the love

কোহলির ভিডিয়ো দেখেই ভারতের বিরুদ্ধে দাপট ম্যাকসুইনির

ভারতে খেলতে আসার আগে স্পিনের বিরুদ্ধে প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ম্যাকসুইনি। কী ভাবে ভারতের সেরা ব্যাটাররা স্পিন সামলান, তা বোঝার চেষ্টা করেছিলেন।

এই নিয়ে অজ়ি ব্যাটার বলেন, ‘অস্ট্রেলিয়ান হিসেবে ভারতে খেলতে এলে স্বাভাবিক ভাবেই স্পিনের দিকে বিশেষ নজর দিতে হয়। ইউটিউবে বিরাট কোহলির ব্যাটিং দেখেছি। কী ভাবে তিনি খেলেন তা বোঝার চেষ্টা করেছি। স্টিভ স্মিথ এবং ভারতে এসে সফল হওয়া অন্য অজ়ি ক্রিকেটারদের ব্যাটিংও দেখেছি। দলের সঙ্গে থাকা বিশ্লেষকরা এই নিয়ে আমাদের বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান দিয়েছিলেন। সেগুলো কাজে লাগাতে পেরে ভালো লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *