বাবার ‘না’ থেকে বোয়িং ৭৮৭-র ককপিট, স্বপ্নের ডানায় আকাশ জয়ের গল্প লিখেছেন অর্চনা কাপুর - 24 Ghanta Bangla News
Home

বাবার ‘না’ থেকে বোয়িং ৭৮৭-র ককপিট, স্বপ্নের ডানায় আকাশ জয়ের গল্প লিখেছেন অর্চনা কাপুর

Spread the love

ককপিটে তরুণী পাইলটদের আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব নিতে দেখলে নিজের শুরুর দিনগুলির কথা মনে পড়ে অর্চনার। নতুন প্রজন্ম নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে আসছে। ভারী ভালো লাগে তাঁর। অর্চনার কথায়, ‘লিডার হওয়া মানে নির্দেশ দেওয়া নয়। বরং দলের প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, সবার ভিতর থেকে নিজের সেরাটা বের করে আনাই তার কাজ।’

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তাই অর্চনার বার্তা সেই সব তরুণীদের জন্য, যাঁরা নিজের স্বপ্নের পথে বাধা দেখে থমকে গিয়েছেন। তাঁর পরামর্শ, ‘ধৈর্য ধরতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সব কিছু একসঙ্গে ঘটে না।’ কখনও কখনও ঘুরপথই মানুষকে এমন গন্তব্যে পৌঁছে দেয়, যা কল্পনাতেও ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *