কেরালা ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি ছিন্ন করার পথে এই মিজো উইঙ্গার
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়ে এবারের এই ফুটবল সিজন শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের মধ্য দিয়ে এবারের এই ফুটবল সিজন শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে বারাণসীর ইন্টার কাশী ফুটবল দলকে। গোল করেছেন ভিবিন মহানন এবং আন্দ্রে জে গ্ৰিন। এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে অ্যাশলি ওয়েস্ট উডের ছেলেদের। এই ধারাবাহিকতা বজায় রেখেই আগামী ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করতে চাইবে দক্ষিণের এই ফুটবল ক্লাব।
তবে এসবের মাঝেই উঠে এসেছে নয়া তথ্য। জানা গিয়েছে, দেশের এই প্রথম সারির ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি ছিন্ন করতে পারেন মিজো উইঙ্গার লালথানমাউইয়া রেন্থলেই। পারস্পরিক সম্মতিতেই হয়তো আলাদা হতে পারে দুই পক্ষ। উল্লেখ্য, গত ২০২৪ সাল থেকেই দক্ষিণের এই ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন মিজোরামের এই তরুণ ফুটবলার। কিন্তু এই নয়া মরসুম শুরু হওয়ার আগে থেকেই তাকে নিয়ে আগ্ৰহ দেখাতে শুরু করেছিল একাধিক ফুটবল দল। সেক্ষেত্রে এই ভারতীয় ফুটবলারকে দলে টানার ক্ষেত্রে নাকি অনেকটাই এগিয়ে রয়েছে সামলেশারি এসসি।
সব ঠিকঠাক থাকলে হয়তো এবার দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা ইন্ডিয়ান ফুটবল লিগের এই ক্লাবেই খেলতে দেখা যেতে পারে রেন্থলেইকে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.