‘কবি মানুষ, ভালো লোক’, রবীন্দ্রনাথের ছবিতে দেওয়া কালি কেন মুছলেন? নিজেই জানালেন ঢাকার রিকশাচালক
ততক্ষণে ভিড় বেড়েছে। কেউ একজন চিৎকার করে বললেন, ‘তুই যা এখান থেকে।’ কথাগুলো শুনে একবার চারদিকে তাকালেন। তার পরে ড্রাম নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলেন তিনি। তাঁর পিছু পিছু ছুটতে লাগলেন সাংবাদিকরাও। হাতের বুম বাড়িয়ে দিয়ে একজন জিজ্ঞাসা করলেন, ‘আপনি নিজে থেকে মুছেছেন?’ প্রশ্নটা শুনেই থমকে দাঁড়ালেন রিকশাচালক। প্রথমে বললেন, ‘হ্যাঁ, এমনিই জল দিয়ে মুছে দিলাম।’ তার পরেই যেন কিছু ভেবে শুধরে নিলেন, ‘স্যরেরা বললেন।’