দুর্গাপুর স্টেশন নিয়ে ধন্দ রয়েই গিয়েছে
স্টেশন সংলগ্ন মেহেদিবাগান,বুড়িরবাগান, লক্ষ্মীপুর মাঠ, বাবুরবাগ, বাজেপ্রতাপপুর, বিজয়রাম, বাদামতলা, খালুইবিল মাঠ, কালীবাজার, বীরহাটা, ইছলাবাদ, সারদাপল্লী, ভদ্রপল্লী, রায়নগর প্রভৃতি এলাকায় ঘন জনবসতি গড়ে ওঠে। ফলে জায়গাগুলির গুরুত্বও বেড়ে যায়। রেলে চাকরি করতে এসে অনেক কর্মী বর্ধমানে বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন।
১৮৫৭-এর ৩ জানুয়ারি ‘সংবাদ প্রভাকর’ কাগজে লেখা হয়েছিল, ‘শ্রীশ্রীযুত বর্দ্ধমানের মহারাজ বাহাদুর গত বৃহস্পতিবার আপনার পাত্র, মিত্র, অমাত্য এবং সেবকাদি সমভিব্যাহারে বাষ্পরথে আরেহণ পূর্ব্বক সন্ধ্যার পূর্ব্বে এতন্নগরে শুভাগমন করিয়াছেন। কতিপয় সম্ভ্রান্ত ব্যক্তি তাঁহাকে সম্ভ্রমসূচক আহ্বান পূর্ব্বক গ্রহনার্থ হাবড়ার স্টেশন পর্যন্ত গমন করিয়াছিলেন।’