Rachana Banerjee: 'ফেম' নয়, লকেটকে হারাতে কোন ফ্যাক্টর কাজ করে গেল? জিতেই 'সিক্রেট' ফাঁস রচনার - Bengali News | Rachana banerjee Meme gave her publicity, Said Rachana Banerjee - 24 Ghanta Bangla News
Home

Rachana Banerjee: ‘ফেম’ নয়, লকেটকে হারাতে কোন ফ্যাক্টর কাজ করে গেল? জিতেই ‘সিক্রেট’ ফাঁস রচনার – Bengali News | Rachana banerjee Meme gave her publicity, Said Rachana Banerjee

Spread the love

হুগলি: রাজনীতির আঙিনায় তাঁর প্রথম পা। প্রতিপক্ষ অভিনয় জগতে তাঁর সহকর্মী থাকলেও রাজনীতির ময়দানে যথেষ্টই অভিজ্ঞ হয়ে উঠেছিলেন। একবারের সাংসদ ছিলেন তিনি। তাঁকে ‘সিনিয়র’ মেনে নিতে কোনও অসুবিধাও হয়নি তাঁর। কিন্তু সিনিয়রকে টেক্কা দিয়ে রাজনীতিতে পা রেখেই ‘খেল’ দেখালেন দিদি নম্বর ওয়ান, হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ৭৬ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন রচনা।

নির্বাচনী প্রচারের প্রথম দিনই সিঙ্গুর যাওয়ার পথে গাড়ি থেকে নেমে কারখানার ধোঁয়া দেখিয়ে রিলস বানিয়েছিলেন রচনা। তা নিয়ে প্রচুর মিমও হয়েছিল। কিন্তু সেই মিম যে পাবলিসিটি দিয়েছেন, তা মানলেন রচনা। জয়ের পর মঙ্গলবার  চুঁচুড়ার ওলাইচণ্ডীতলা মন্দিরে গিয়ে প্রণাম করেন হুগলির রচনা বন্দ্যোপাধ্যায়।
রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন কয়েক দিন আগে।তাই তিনি পুজো দিতে পারেননি। মন্দিরে ঠাকুর প্রণাম করেছেন।

রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলির মানুষ সাত লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছেন। যাঁরা তাঁকে ভোট দেননি তাঁরাও পাঁচ বছর পর তাঁকে ভোট দেবেন বলে আশাবাদী তিনি। এবারে তৃণমূল কংগ্রেসের সেলেব প্রার্থীরা জয়ী হয়েছেন। জিতেছেন দেব, জুন, শতাব্দী, সায়নী এবং রচনা। রচনা বললেন, “সেলেব সাংসদরা কী কাজ করেন, এবার দেখুন। যাঁরা আমাকে নিয়ে মিম করেছিলেন তাঁদের ধন্যবাদ। কারণ অনেক পাবলিসিটি হয়েছিল মিম করার জন্য।” লকেটকে এক হাঁড়ি দই পাঠাবেন বলেও জানালেন রচনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *