অনন্ত স্বপ্নে বুঁদ পল্লবী–মানসীর ঝুলিতে ধরা দিল সোনা, রুপো
বোঙাবাড়ির এক প্রান্তিক কৃষক পরিবারের সন্তান অনন্ত এখন তাঁদের ছাত্রীদের কাছে সাক্ষাৎ ক্ষিদ্দা। প্রতিদিন কাকভোরে এলাকার ছেলেমেয়েদের মাঠে নিয়ে আসার কাজ চালিয়ে যাচ্ছেন। গর্বিত অনন্ত বললেন, ‘আমি সঙ্গে গেলে ওরা বাড়তি আত্মবিশ্বাস পায়। ভগ্নাংশ সময়ের হেরফেরে আরও দু’টি পদক হাতছাড়া হয়েছে এ বার।’
পুরুলিয়া জেলা কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সম্পাদক কিরীটি কুমার বলেন, ‘ওরা আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছে।’