CJI ইমেল পাঠালেন রাহুলদের, ব্যাখ্যা করা হল কারণ, INDIA জোটের কর্মসূচি নিয়ে বড় খবর | CJI declines INDIA bloc meeting, advises petition on electoral issues - 24 Ghanta Bangla News
Home

CJI ইমেল পাঠালেন রাহুলদের, ব্যাখ্যা করা হল কারণ, INDIA জোটের কর্মসূচি নিয়ে বড় খবর | CJI declines INDIA bloc meeting, advises petition on electoral issues

Spread the love

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তImage Credit: PTI

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বাতিলের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় চেয়েছিল ‘ইন্ডি’ (INDIA) জোটের প্রতিনিধিদল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রধান বিচারপতি এই সাক্ষাতের অনুমতি দেননি। সোমবার দিল্লিতে এক বিশাল মহামিছিলের ডাক দিয়েছে বিরোধী জোটের শরিক দলগুলি।

সূত্রের খবর, বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করার কারণ ব্যাখ্যা করে একটি বিস্তারিত চিঠি বা ইমেল বিরোধী নেতাদের কাছে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তাঁর প্রতিনিধিদল যে বিষয়গুলি তুলেছেন, তা প্রশাসনিক স্মারকলিপি জমা দেওয়ার চেয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা বেশি সঙ্গত।

এর আগে একই দাবি নিয়ে গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছিল বিরোধী জোটের একটি প্রতিনিধিদল। সেই দিনই ঘোষণা করা হয়েছিল যে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা হবে। প্রাথমিকভাবে ঠিক ছিল ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা সুপ্রিম কোর্ট অভিযান করবেন। কিন্তু পরবর্তীকালে ডাক দেওয়া হয়, সোমবারের এই কর্মসূচিতে সিভিল সোসাইটি, ককরোচরা, বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্রছাত্রীরা যোগ দিতে পারবেন। এই বিক্ষোভে সমাজের সব স্তরের মানুষ অংশ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *