Abhijit Dipke CJP Protest: 'গ্রেফতার' অভিজিৎ দীপকে সহ ৩ CJP নেতা, শর্তসাপেক্ষে মুক্তি পেলেন ধ্রুব রাঠি | CJP Protest: Abhijit Dipke, Sourav Das & Ashutosh Ranka Preventive Arrest by Delhi Police, YouTuber Dhruv Rathee Released on Condition - 24 Ghanta Bangla News
Home

Abhijit Dipke CJP Protest: ‘গ্রেফতার’ অভিজিৎ দীপকে সহ ৩ CJP নেতা, শর্তসাপেক্ষে মুক্তি পেলেন ধ্রুব রাঠি | CJP Protest: Abhijit Dipke, Sourav Das & Ashutosh Ranka Preventive Arrest by Delhi Police, YouTuber Dhruv Rathee Released on Condition

Spread the love

প্রতিরোধমূলক আটক করা হল দীপকে সহ সিজেপি-র তিন নেতাকে। ছাড়া পেলেন ধ্রুব রাঠি।Image Credit: PTI

নয়া দিল্লি: ছাড়া পেলেন না অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশের তরফে তাদের প্রিভেনটিভ অ্যারেস্ট বা প্রতিরোধমূলক আটক করা হয়েছে। আজ, রবিবার তাদের এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। জানা গিয়েছে, আইনজীবী বৃন্দা গ্রোভার সিজেপি নেতাদের প্রতিনিধিত্ব করবেন। তাদের আটক করার যুক্তি নিয়ে প্রশ্ন তুলবেন ম্যাজিস্ট্রেটের কাছে।

জানা গিয়েছে, আজ ককরোচ জনতা পার্টি ফের একবার ‘যন্তর মন্তর চলো’ অভিযানের ডাক দিয়েছে। সেই আন্দোলনে ফের অশান্তির আশঙ্কাতেই সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে প্রিভেনটিভ অ্যারেস্ট করা হয়েছে। ককরোচ জনতা পার্টির আইনি প্রধান রত্না সিং-ও এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

এ দিন রত্না সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আজ  সকাল ৯টায় দিল্লি ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনে এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। দিল্লি পুলিশের আধিকারিকরা আমায় সকালে এই বিষয়ে জানিয়েছে। সিজেপির আইনি প্রধান হিসাবে আমিও আইনজীবীদের সঙ্গে থানায় উপস্থিত থাকব।”

বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *