মদের আসরে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

মদের আসরে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে

Spread the love

এই সময়, তমলুক: মদ্যপানের আসরে বচসা থেকে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ময়নার নৈছনপুর-২ পঞ্চায়েতের নারিকেলদহ গ্রামে কংসাবতী নদীর ধারে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম জিতেন্দ্র সিংহ (৩৪)। ঘটনায় জড়িত অভিযোগে বন্ধু চন্দন সামন্তকে গ্রেফতার করেছে ময়না থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিতেন্দ্রর কাছে চন্দনের কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা নিয়েই দু’জনের মধ্যে বিবাদ চলছিল। তবে খুনের পিছনে সেটাই কারণ কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারিকেলদহ গ্রামের খেয়াঘাটের কাছে জিতেন্দ্রর পান-বিড়ির দোকান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *