৬টি বাংলা থ্রিলার বই: সমরেশ থেকে দেবারতি কপি করুন - 24 Ghanta Bangla News
Home

৬টি বাংলা থ্রিলার বই: সমরেশ থেকে দেবারতি কপি করুন

Spread the love

রুদ্রাণী আর প্রিয়ম। সদ্য বিয়ে হয়েছে দু’জনের। অফিস আর সংসার, জীবন বইছিল শান্ত নদীর মতো। হঠাৎ একদিন ঢেউ উঠল। কাজের সূত্রে রুদ্র গেল এক জমিদারবাড়িতে। সেখানে সে দেখল এক অদ্ভুত ছবি। ধ্যানে বসা এক সন্ন্যাসী। পাশে কুণ্ডলী পাকানো এক বিচিত্র প্রাণী। ড্রাগন নাকি? এ দিকে রুদ্রর বাবা, প্রখ্যাত আর্কিওলজিস্ট ডঃ সুরঞ্জন সিংহরায়, নিখোঁজ প্রায় আট বছর ধরে। এই বাড়ির সঙ্গে কি তাঁর অন্তর্ধানের কোনও যোগ আছে? শুরু হলো অদৃষ্টের সঙ্গে লুকোচুরি। কলকাতা, শহরতলি, এমনকী সুদূর ভুটান, একের পর এক রোমহর্ষক ঘটনা ঘটতে লাগল। বাবাকে খুঁজতে গিয়ে একের পর এক অবিশ্বাস্য সত্য সামনে এল। বজ্রযান বৌদ্ধধর্মের কিছু অজানা রহস্যের আভাস মিলল। আর তার ওপারে লুকিয়ে আছে এমন এক সত্য, যা অশুভ হাতে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে গোটা মানবজাতি। সত্যিই কি ঈশ্বরকে বন্দি করা যায়? রুদ্র কি পারবে বাবাকে খুঁজে আনতে? ইতিহাস, বিজ্ঞান আর পুরাণের মেলবন্ধনে এক রুদ্ধশ্বাস অতিপ্রাকৃত থ্রিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *