রাস্তার ডিভাইডার, ট্র্যাফিক কোন ও ব্যারিয়ার কী? কেন থাকে?
ট্রাফিক কোন
রাস্তার কাজ, দুর্ঘটনাস্থল কিংবা ভিড়ের সময়ে যান চলাচল নিয়ন্ত্রণের সময়ে কমলা বা লাল-সাদা রঙের শঙ্কু আকৃতির বস্তু দেখা যায়। এগুলিকে বলা হয় ট্রাফিক কোন (Traffic Cone)। এগুলি চালকদের সতর্ক করে এবং কোন অংশ দিয়ে গাড়ি চালানো যাবে, কোথায় গতি কমাতে হবে বা কোন লেন বন্ধ রয়েছে, তা বুঝতে সাহায্য করে।