‘টাকা দিয়ে ডেকে পাঠায়, ব্যবস্থা নেব...’, হঠাৎ কেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সলমনের? - 24 Ghanta Bangla News
Home

‘টাকা দিয়ে ডেকে পাঠায়, ব্যবস্থা নেব…’, হঠাৎ কেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সলমনের?

Spread the love

নেটদুনিয়ায় একের পর এক মন্তব্য। কারণে-অকারণে ভাইরাল হয়ে যাওয়া। অন্তঃসত্ত্বা নারীও বাদ পড়ে না সেই অশ্লীল কটাক্ষের তালিকায়। সলমনের অবশ্য চোখ এড়ায়নি এসবের কিছুই। পাপারাৎজ়িদের বাড়বাড়ন্তে অভিনেতা-অভিনেত্রীরা সর্বত্র ক্যামেরাবন্দি হন। তবে কিছু কিছু সময়ে অবশ্য তাঁদের সম্মতি ছাড়াই পিছন দিক থেকে ক্যামেরাবন্দি করা হয়। এ বার সেই বিষয়ে মুখ খুললেন ভাইজান।

এর আগেও পিছন দিক থেকে ফোটো তোলার প্রবণতা নিয়ে পাপারাৎজ়িদের সতর্ক করেছিলেন সলমন। তবে তাতে আদতে কোনও লাভই হয়নি। উল্টে পাপারাৎজ়়িদের এই প্রবণতা আরও বেড়ে গিয়েছে বলে দাবি করেন সলমন। তাঁর কথায়, ‘কিছু তারকা এমন আছেন, যাঁরা নিজেরাই পাপারাৎজ়িদের টাকা দিয়ে ডেকে পাঠান এমন ধরনের ছবি তোলার জন্য।’

তবে একদল এমনটা পছন্দ করলেও, অনেকেই আছেন যাঁরা একেবারেই চান না তাঁদের এত অশ্লীল ভাবে ছবি তোলা হোক। অভিনেতা বলেন, ‘যাঁরা চান, তাঁদের বিষয় আলাদা, যাঁরা চান না, তাঁদের ধারেকাছেও যাবেন না। না হলে ওঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বার বার সতর্ক করার পরেও, কেউ সে ভাবে গুরুত্ব দিয়ে দেখছে না বলেও মনে করেন সলমন। তাঁর কথায়, ‘ওঁরা হয়তো বিষয়টাকে অত্যন্ত মজা হিসেবেই দেখছেন। বড় কিছু প্ল্যাটফর্মও এই কাজ করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ সলমন সকলের কথা ভেবে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সাধুবাদ জানান নেহা ধুপিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *