চুল তার কবেকার…ইমিউনিটি কম যার
ফলে একই ঘটনা মানবশরীরে কবে ঘটানো সম্ভব হবে, তার দিকেই চেয়ে রয়েছেন চিকিৎসকরা। ত্বকরোগ বিশেষজ্ঞ কৌশিক লাহিড়ীর বলেন, ‘টাকপোকায় আমরা কিন্তু ইন্ট্রালিশনাল লো-ডোজ় স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে চলেছি আমাদের ছাত্রাবস্থা থেকেই। এবং খুব সফল
ভাবেই তা করা হয়ে থাকে। কিন্তু ইউএসএ-র এই গবেষণাটির অভিনবত্ব হলো, সুক্ষ্ম ছুঁচের প্যাচের মাধ্যমে বিভিন্ন গ্রোথ-ফ্যাক্টর দিয়ে এলোমেলো হয়ে থাকা স্ক্যাল্পের নীচেকার স্থানীয় স্তরের ইমিউনিটিকে আবার পুরোনো ছন্দে ফিরিয়ে আনা হচ্ছে।’