চার রবিবার আংশিক বন্ধ ব্লু লাইন মেট্রো, কখন থেকে মিলবে পরিষেবা?
নভেম্বর ও ডিসেম্বর মাসের চারটি রবিবার ব্লু লাইনে আংশিক অমিল পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে মেট্রো চলবে না। রবিবারগুলিতে ইয়েলো ও গ্রিন লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা থাকবে না।