গণধর্ষণের শিকার হয়েছিলেন ডাক্তারি পড়ুয়া,বছর পেরিয়ে গেলেও, সাক্ষ্যগ্রহণ চলছেই - 24 Ghanta Bangla News
Home

গণধর্ষণের শিকার হয়েছিলেন ডাক্তারি পড়ুয়া,বছর পেরিয়ে গেলেও, সাক্ষ্যগ্রহণ চলছেই

Spread the love

সঞ্জয় দে দুর্গাপুর

গত বছর, ঠিক এ দিনই গণধর্ষণের শিকার হয়েছিলেন ডাক্তারি পড়ুয়া এক তরুণী। কলকাতার আরজি করের পরে দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর উপরে নির্যাতনের ঘটনাটি উঠে এসেছিল শিরোনামে। ঘটনার মাত্র ১৯ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেছিল নিউ টাউনশিপ থানার পুলিশ। কিন্তু এক বছর পেরিয়ে এখনও চলছে এর সাক্ষ্যগ্রহণ পর্ব। তাই অভিযুক্তদের শাস্তি তো দূর, তাদের দোষী সাব্যস্তও করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *