PM Modi in Cooch Behar: বাংলার এই মাঠেই বারবার ফিরে আসেন প্রধানমন্ত্রী মোদী, কেন?
ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রীর প্রচার। উত্তরবঙ্গে নিজেদের জমি শক্ত করছে বিজেপি। কোচবিহারের রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগেও এই মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সংকল্প সভামঞ্চ থেকে মোদীর মুখে উঠে এল কালিয়াচক-প্রসঙ্গ। তিনি বলেন, “মালদহে যা হয়েছে, সেটা গোটা দেশ দেখেছে। দেশের মানুষ স্তম্ভিত। কীভাবে মালদহে বিচারকদেরই বন্দি করে রাখা হয়েছিল। এটা কোন সরকার, কোন প্রশাসন, কোন ব্যবস্থা। যেখানে বিচারক, সাংবিধানিক প্রক্রিয়াই সুরক্ষিত নয়। বাংলার সাধারণ মানুষের সুরক্ষা এদের থেকে কীভাবে করা যায়? মালদহে যা হয়েছে, তৃণমূলের গুন্ডামি।”