‘অজ্ঞাত জায়গা’য় নিয়ে যাওয়া হচ্ছে দীপকেদের, বিমানে CJP নেতারা আটক হওয়ার মুহূর্তে কী ঘটেছিল?
দীপকেরা বিমানের ভিতরে আটক হওয়ার মুহূর্তের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিমান অবতরণ করার পরে যাত্রীরা যখন এক এক নামছিলেন, সেই সময়ে কয়েক জন পুলিশকর্মী বিমানে উঠে পড়েন। তাঁদের দেখেই দীপকে বলেন, ‘দেখুন বিমান থেকেই আমাদের গ্রেপ্তার করতে চলে এসেছে! এরা যা করছে, তা ইন্দিরা গান্ধীও করেননি। এটা স্বৈরাচারী শাসন।’ সেই সময়ে বিমানের ভিতরেই ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন কেউ কেউ। পাল্টা দীপকেরাও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। এর পরেই এক মহিলা পুলিশকর্মী দীপকদের বলেন, ‘আপনারা এগিয়ে আসুন। আমাদের সঙ্গে চলুন।’ জবাবে দীপকেও বলেন, ‘আমি এখানে গ্রেফতার হতেই এসেছি, আমায় গ্রেফতার করুন।’ পাল্টা দিল্লি পুলিশ বলে, ‘এটা কোনও গ্রেপ্তারি নয়। আমাদের সঙ্গে সহযোগীতা করুন।’