স্টারলিঙ্ক-এর পরিষেবা নিয়ে মুকেশকে খোঁচা মাস্কের - 24 Ghanta Bangla News
Home

স্টারলিঙ্ক-এর পরিষেবা নিয়ে মুকেশকে খোঁচা মাস্কের

Spread the love

এই সময়: কিছু ‘প্রভাবশালীর’ বাধার জন্যই ভারতে তাঁর স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ক-এর পরিষেবা চালু করা যাচ্ছে না বলে বুধবার দাবি করেছিলেন ইলন মাস্ক। যে বক্তব্যের জোরালো বিরোধিতা করে বৃহস্পতিবার বিবৃতিও দিয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। তবে তাতে দমার পাত্র নন মাস্ক।

এ বার সরাসরি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় প্রধান মুকেশ আম্বানির নাম উল্লেখ করেই তাঁকে এই বিষয়ে কাঠগড়ায় তুললেন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ করা পোস্টে তাঁর দাবি, ‘বর্তমানে ১৬৫টি দেশে স্টারলিঙ্ক পরিষেবা দিচ্ছে। গত পাঁচ বছর ধরে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যেকটি আইন এবং নিয়মকানুন মানার পরেও কেন আমরা পরিষেবা চালু করার লাইসেন্স পাচ্ছি না? আম্বানিই কি আদতে ভারতের ‘রিয়েল বস’?

প্রসঙ্গত, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার দৌড়ে স্টারলিঙ্ক-এর সঙ্গেই রয়েছে রিলায়েন্স-এর জিও স্যাটকম এবং ভারতী এয়ারটেল-ইউটেলস্যাট জোট। তিন সংস্থাই প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গেলেও সিকিওরিটি অ্যাসেসমেন্ট না শেষ হওয়ায় পরিষেবা চালু করতে পারেনি কেউই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *