শিল্পী শানু লাহিড়ীই পুজোর থিম, মণ্ডপে ১৮ ফুটের ‘পরমা’ - 24 Ghanta Bangla News
Home

শিল্পী শানু লাহিড়ীই পুজোর থিম, মণ্ডপে ১৮ ফুটের ‘পরমা’

Spread the love

এত কিছু থিম থাকতে, শহরবাসী যাকে প্রায় ভুলেই গিয়েছে, সেই ‘পরমা’–র মূর্তি এবং মূর্তির শিল্পী শানু লাহিড়ী–কে হঠাৎ কেন বেছে নেওয়া হলো অবসর সর্বজনীনের পুজোর থিম হিসেবে? পুজো কমিটির তরফে রাজু রজক ‘এই সময়’–কে বলেন, ‘আমাদের পুজো এ বার ৭৬ বছরে পড়ল। মণ্ডপ নিয়ে চমক দেওয়ার একটা চেষ্টা তো সবারই থাকে। আমরা এই বিষয়ে আমাদের শিল্পীদের উপর পুরোপুরি নির্ভরশীল ছিলাম।’

এ বছর অবসর সর্বজনীনের মণ্ডপ পরিকল্পনার দায়িত্বে তিন শিল্পী— সোমনাথ শীল, শুভ্রদীপ পাল ও অরিত্র মুখোপাধ্যায়। তাঁদের মধ্যে সোমনাথ ‘এই সময়’–কে বলেন, ‘আমরা চেয়েছিলাম, এই পুজোয় থিম হিসেবে এমন বিশিষ্ট কাউকে বেছে নিতে, যাঁর সঙ্গে ভবানীপুর এলাকার প্রত্যক্ষ যোগাযোগ ছিল। সেই খোঁজ করতে গিয়েই শিল্পী শানু লাহিড়ীর কথা মনে আসে। ওঁর মামাবাড়ি বকুলবাগান লেনে। উনি গত শতাব্দীর আশির দশকে একবার এবং নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে আর একবার এই অঞ্চলের পুজোয় প্রতিমা নির্মাণও করেছেন।’ সোমনাথের সংযোজন, ‘উনি যে কত বড় মাপের শিল্পী ছিলেন, সেটা সাধারণ মানুষের একটা বড় অংশ জানেন না। সেই উদ্দেশ্যেই আমরা মণ্ডপের থিম হিসেবে ওঁকে বেছে নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *