মহাত্মা গান্ধীর পথে চলা ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার - 24 Ghanta Bangla News
Home

মহাত্মা গান্ধীর পথে চলা ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার

Spread the love

আট যুদ্ধ থামানোর দাবি তোলা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নন, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই। মহাত্মা গান্ধীর পদাঙ্ক অনুসরণকারী দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাইকেই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নোবেল কমিটি। নরওয়ের কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রিডনেসের কথায়, শান্তি প্রতিষ্ঠা, বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছর নোবেল শান্তি সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে ৮৫ বছর বয়সি পিল্লাইকে।

ভারতীয় তামিল বংশোদ্ভূত পিল্লাই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি ছিলেন তিনি।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *