বিজেপি-র বর্ধমান কার্যালয়ে ২ উপনির্বাচনে জয়ের উদযাপন
শুক্রবার পূর্ব বর্ধমানের বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে দলীয় দুই প্রার্থীর জয়ে কর্মী-সমর্থকরা উৎসবে মেতে ওঠেন। আনন্দে বাজনা বাজিয়ে, আবির খেলে এবং একে অপরকে মিষ্টি ও লাড্ডু খাইয়ে উদযাপন করেন তাঁরা। নেতা কর্মীদের সক্রিয় অংশগ্রহণে পুরো কার্যালয় চত্বর আনন্দমুখর হয়ে ওঠে।