পুরবোর্ড গঠন হলেও পরিষেবায় খামতি নিয়ে শো–কজ় - 24 Ghanta Bangla News
Home

পুরবোর্ড গঠন হলেও পরিষেবায় খামতি নিয়ে শো–কজ়

Spread the love

এই সময়, জলপাইগুড়ি: পুরসভার একজি়কিউটিভ অফিসারের তত্ত্বাবধানে আগামী সাতদিনের মধ্যে কাউন্সিলাররা ভোটাভুটি করে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন। জলপাইগুড়ি পুরসভায় প্রশাসক বসানো সিদ্ধান্তকে খারিজ করেছিল সার্কিট বেঞ্চের সিঙ্গল বেঞ্চ। ওই রায়কে চ্যলেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের করা ডিভিশন বেঞ্চে মামলায় বৃহস্পতিবার এই রায় দিল বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতির ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচনের পাশাপাশি পুরসভায় একজন সরকারি প্রতিনিধিকে বসানোর কথাও বলা হয়েছে আদালতের রায়ে। তবে ওই সরকারি প্রতিনিধির কাজ কী হবে, তার স্পষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে এদিন কাউন্সিলারদের পক্ষের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *