পাঁচ মাস কাটলেও হয়নি স্থায়ী অফিস, নার্সিংহোম থেকেই চলছে বিধায়কের কার্যালয় - 24 Ghanta Bangla News
Home

পাঁচ মাস কাটলেও হয়নি স্থায়ী অফিস, নার্সিংহোম থেকেই চলছে বিধায়কের কার্যালয়

Spread the love

এই সময়, অশোকনগর: বিধায়ক হওয়ার পাঁচ মাস কেটে যাওয়ার পরেও দলীয় নির্দেশ মেনে এখনও নিজস্ব কার্যালয় করতে পারেননি অশোকনগরের বিজেপি বিধায়ক সুময় হীরা। চিকিৎসক বিধায়ক আপাতত নিজের নার্সিংহোমের একটি তলায় অস্থায়ী ভাবে কার্যালয় চালাচ্ছেন। অথচ বিজেপির সাংগঠনিক নির্দেশ অনুযায়ী, দলের বিধায়কদের নিজেদের এলাকায় নিয়মিত বসার জন্য তৈরি করার কথা ‘নেতাজি সুভাষচন্দ্র বসু কার্যালয়’। অশোকনগরে সেই কার্যালয় এখনও তৈরি না হওয়ায় দলের অন্দরেই প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *