বংশ পরম্পরায় ঢাক বাজানোয় বাজারে রয়েছে বারিক পরিবারের বেশ নামডাক। তবে,তাঁর আক্ষেপ বর্তমান প্রজন্ম আর এই পেশার প্রতি আগ্রহ তেমন দেখাচ্ছেন না। তবে, যত দিন শরীরে শক্তি থাকবে ততদিনই বাপ-ঠাকুরদার আমল থেকে চলে আসা ঐতিহ্য এবং এই পেশাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।