কাঁচাপাকা চুল, ৬১-তেই কেন কলপ করা বন্ধ করলেন আমির? অভিনেতার নয়া লুক ভাইরাল - 24 Ghanta Bangla News
Home

কাঁচাপাকা চুল, ৬১-তেই কেন কলপ করা বন্ধ করলেন আমির? অভিনেতার নয়া লুক ভাইরাল

Spread the love

ইন্ডাস্ট্রিতে তিনি মিস্টার পারফেক্টশনিস্ট নামে পরিচিত। শুধু কর্মজীবন নয়, আমিরের জীবনের বিভিন্ন বিষয় বার বার উঠে এসেছে চর্চায়। তবে সমস্ত বিতর্ককে ফুৎকারে উড়িয়ে জীবন কাটাতে পছন্দ করেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে আমির খানের নয়া লুক নতুন করে চর্চায় উঠে এসেছে। চুলের ধূসর রং দেখে সকলে একটু অবাক হলেও, আমিরকে কিন্তু একেবারেই দেখা গিয়েছে খোশমেজাজে।

বয়সের সঙ্গে চুলে পাক ধরা খুব স্বাভাবিক। যদিও এখন চুলে পাক ধরার নির্দিষ্ট কোনও বয়সও নেই। তবে কি প্রাকৃতিক নিয়মে চুলে পাক ধরার বিষয়টিকে সাদরে গ্রহণ করেছেন আমির। তিনি জানিয়েছেন, এখন আর চুলে রং করছেন না তিনি। যদিও অনেকেই আমিরের এই চেহারাকে তাঁর নতুন কোনও সিনেমার বিশেষ লুক বলেই মনে করছেন।

যদিও চুলে রং না দেওয়ার কারণ প্রসঙ্গে আমির জানান, তাঁর লুকের সঙ্গে চরিত্রের কোনও সম্পর্কই নেই। অভিনেতা বলেন, ‘আমি আসলে চুলে কলপ করা বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।’ আমিরের মুখে এ কথা শুনে মজা করে পরিচালক সুভাষ ঘাই মজা করে বলেন, ‘আমিরকে অন্যরকম লুকে দেখলে বুঝতে হবে কোনও চরিত্র নিয়ে পড়াশোনা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *