Nana Patekar dialogue: সংলাপেই বাজিমাত নানা পাটেকরের! কীভাবে মন জয় করেছেন অভিনেতা | The Unconventional Superstar: Nana Patekar’s Iconic Dialogues That Will Live Forever in Bollywood History
নানার কথা উঠবে আর ‘তিরঙ্গা’ সিনেমার কথা মনে পড়বে না, তা কি কখনও হয়! রাজকুমারের মতো ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে নিজের চেনা মেজাজে তিনি বলেছিলেন, “মেরা ভি এক উসুল হ্যায় বাঘলে, পহেলে মুলাকাত, ফির বাত, অউর ফির লাত।” ওই একই সিনেমায় দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে তাঁর বলা, “সচ্চে পুলিশ কি ইয়া তো মউত হোতি হ্যায়… ইয়া তো সাসপেন্ড কিয়া জাতা হ্যায়” আজও জনপ্রিয়।