LIC-তে টাকা ঢেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন? তিন মাসেই বিনিয়োগকারীদের ক্ষতি হয়ে গেল ৭০ হাজার কোটি টাকা – Bengali News | LIC Fell 28 percent in just one year, investors loss reaches 70 thousand crore
কলকাতা: একটি পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৫৪০ মিলিয়ন মানুষ LIC-তে বিনিয়োগ করেন। বলা হয়, ঝুঁকি বিহীন বিনিয়োগের ক্ষেত্রে LIC-এর জুরি মেলা ভার। বাবা-কাকাদের প্রজন্মতেও বিনিয়োগ মানেই ছিল LIC। সময় বদলেছে, নতুন প্রজন্ম এসেছে। এখন ছোট-বড় সবাই শিখেছে শেয়ার বাজারে বিনিয়োগ। তবে তাতে লেশ মাত্র দাগ কাটেনি LIC-তে বিনিয়োগের ঝোঁক।
১৯৫৬ সাল থেকে ভারতের জনগণকে জীবন বিমা বিক্রি করে আসছে এই সংস্থা। কিন্তু কষ্টের আমানত LIC-তে ঢেলেও ক্ষতি হচ্ছে না, এমনটা নয়। একটি প্রতিবেদন অনুযায়ী, গত তিন মাসেই LIC-তে বিনিয়োগ করে ৭০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।
২০২২ সালে প্রথম শেয়ার বাজারে নিজেদের IPO লঞ্চ করেছিল জীবন বিমা সংস্থা LIC। সেই সময়কালে দেশজুড়ে তৈরি হয়েছিল হইচই। সাধারণভাবেই দেশের অন্যতম বিমা সংস্থার IPO কিনতে উদ্যত্ত হয়েছিলেন বহু মানুষ। চাহিদা এতই ছিল যে IPO লঞ্চের সঙ্গে সঙ্গে ৯৪৯ টাকায় পৌঁছে গিয়েছিল LIC-এর প্রতি শেয়ার দর। কিন্তু সেই দর কিন্তু ধরে রাখতে পারেনি তারা।
২০২৪ সালের শুরুতে প্রতি শেয়ারের দর হাজার টাকা ছুঁইয়ে রেকর্ড গড়ে LIC। আর তারপরই শুরু পতন। গত এক বছরে প্রায় ২৮ শতাংশ পড়ে গিয়েছে এই সংস্থার শেয়ারের দর। সোমবারও বাজার খোলার পর সংস্থার প্রতি শেয়ার দাম পড়ে যায় ৬ শতাংশ। এদিন দুপুর ২টো পর্যন্ত LIC-এর শেয়ারের দর ছিল ৭৭৬ টাকা।
শুধু তাই নয়। এই পতন এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে LIC-তে বিনিয়োগ করে এখনও পর্যন্ত ৭০ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে ছোট-বড় বিনিয়োগকারীদের। রিপোর্ট অনুযায়ী, গত তিন মাসে LIC-এর বাজার মূলধন পড়েছে ২১২ শতাংশ। ডিসেম্বর পর্যন্ত সংস্থার মোট বাজার মূলধনের পরিমাণ ছিল ৫ হাজার ৬৪১ বিলিয়ন মার্কিন ডলার। যা ফেব্রুয়ারি মাস আসতে এসে ঠেকেছে ৪ হাজার ৯৩৯ বিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ তিন মাসে ক্ষতি হয়েছে ৭০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় গড়ে ৭০ হাজার কোটি টাকা।
