যাদবপুরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ
আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ। বৃহস্পতিবার ভোররাতে তাঁর পূর্ব যাদবপুর থানা এলাকার বাড়িতে হামলা হয় বলে খবর। মোটরবাইক আরোহী কয়েকজন দুষ্কৃতী আইনজীবীর বাড়ির জানলা লক্ষ্য করে মদের বোতল ছোড়ে বলে অভিযোগ। গালিগালাজ, হুমকির পাশাপাশি, বাড়ির সিসি ক্যামেরাও ভেঙে দিয়ে যায় অভিযুক্তরা।