ফের ডেডলাইন ফেল? স্পিকারের নোটিসের জবাব দিতে আরও সময় চান সুদীপরা?
দলত্যাগ বিরোধী আইনে সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ কেন খারিজ নয়, এই প্রশ্নের জবাব দিতে স্পিকারের কাছে আবারও সময় চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এই জবাব তলব করা হয়। সূত্রের খবর, লোকসভার স্পিকারের সঙ্গে ফোনে কথা বলেছেন সুদীপ। সূত্রের খবর, স্পিকারের কাছে ২২ অক্টোবর পর্যন্ত সময় চাইতে পারেন সাংসদ সুদীপ। NCPI সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অন্যান্য সাংসদের সঙ্গে বৈঠক করবেন সুদীপ। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, কত দিন সময় চাইবেন সুদীপ।