বর্ষার কথা মাথায় রেখে কী ভাবে গাড়ি পরিষ্কার করবেন? জেনে নিন সহজ কিছু টিপস
ভিতরের অংশও শুকনো রাখুন
জুতো বা ছাতা থেকে গাড়ির ভিতরে জল ঢুকলে ফ্লোর ম্যাট ভিজে যেতে পারে। ভেজা ম্যাট দীর্ঘদিন গাড়ির ভিতরে রাখবেন না। বের করে ভালো ভাবে শুকিয়ে নিন এবং কেবিনের ভিতরেও পর্যাপ্ত ভেন্টিলেশন রাখুন।
কাচ ও wiper পরিষ্কার রাখুন
বৃষ্টির সময়ে পরিষ্কার windshield অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাচ পরিষ্কার রাখার পাশাপাশি wiper blade-ও নিয়মিত মুছে দেখুন। ব্লেড শক্ত বা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজন অনুযায়ী বদলে ফেলুন।
শেষে ভালো ভাবে শুকিয়ে নিন
গাড়ি ধোয়ার পর নিজে থেকে শুকিয়ে যাবে ভেবে রেখে দেবেন না। পরিষ্কার মাইক্রোফাইবার তোয়ালা দিয়ে জল মুছে ফেলুন। দরজা, বুট এবং বনেটের ফাঁকে জমে থাকা জলও পরিষ্কার করুন।