আপাতত থাকছে চাকরি, পুজোর মুখে সাময়িক স্বস্তিতে ICT কর্মীরা | ICT Co Ordinators Get relief as Work Extended for 2 more months - 24 Ghanta Bangla News
Home

আপাতত থাকছে চাকরি, পুজোর মুখে সাময়িক স্বস্তিতে ICT কর্মীরা | ICT Co Ordinators Get relief as Work Extended for 2 more months

Spread the love

কলকাতা: রাজপথে আন্দোলনে নেমেছিল আইসিটি কর্মীরা। এরপরই বড় সিদ্ধান্ত। আপাতত চাকরি থাকছে আইসিটি (ICT) কর্মীদের। নবান্নের আশ্বাসের পর ২ মাসের অন্তর্বর্তী মেয়াদ বাড়ল প্রকল্পের।

আইসিটি স্কুল প্রকল্পের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে। এরপরই অনিশ্চয়তা তৈরি হয়েছিল তাদের চাকরি নিয়ে। তবে শিক্ষা দফতরের নির্দেশে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল প্রকল্পের মেয়াদ। বর্তমান ভেন্ডরের মাধ্যমেই কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টেন্ডার চূড়ান্ত না হওয়া পর্যন্ত বহাল থাকবেন আইসিটি-র কো-অর্ডিনেটররা।

সংস্থা বদল হলে কী হবে?

প্রায় ২,০০০ স্কুলে নতুন করে দরপত্রের সিদ্ধান্তের পরই আইসিটি কর্মীদের চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। নতুন দরপত্র বা নতুন সংস্থা দায়িত্বে এলেও, কর্মরত আইসিটি কর্মীদের সরানোর কোনও পরিকল্পনা নেই বলেই স্পষ্ট বার্তা দিয়েছে স্কুল শিক্ষা দফতর।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আইসিটি কর্মীরা বিকাশ ভবন অবরোধ করেছিলেন। রাতভর অবস্থান বিক্ষোভ করছিলেন প্রায় হাজার তিনেক কর্মী।  এরপরে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণের সঙ্গে বৈঠক হয়েছিল আন্দোলনকারীদের। সেই বৈঠকেই চাকরি না যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল আইসিটি কর্মীদের। তিন থেকে ছ’মাসের মধ্যে সরাসরি সরকারের অধীনে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী। শিক্ষা দফতরের নয়া নির্দেশিকায় মিলল সেই আশ্বাসের প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *