আসানসোলে টোটো উল্টে জখম দুই মহিলা পুলিশ কর্মী
আসানসোলে টোটো উল্টে আহত দুই মহিলা পুলিশ কর্মী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারাবনি থানা এলাকায়। জখম দুই পুলিশ কর্মীর নাম আলপনা ধীবর ও রুম্পা মণ্ডল।এ দিন টোটোতে চড়ে বারাবনি থানায় ডিউটিতে যাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত গতিতে চলছিল টোটো। হঠাৎ টোটোর সামনে একটি ছেলে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উল্টে যায় টোটো। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।