কুকুর নিয়ে আতঙ্কে পুরুলিয়াবাসী, দাবি স্টেরিলাইজেশনের - 24 Ghanta Bangla News
Home

কুকুর নিয়ে আতঙ্কে পুরুলিয়াবাসী, দাবি স্টেরিলাইজেশনের

Spread the love

তবে এক সঙ্গে এত পথ কুকুরের আক্রমণের কারণ কী? দেখা গিয়েছে, সব থেকে বেশি আক্রমণ হয়েছে পুরুলিয়া জেলা স্কুল সন্নিহিত এলাকায়। জানা গিয়েছে, এখানে কয়েকটি মুরগির মাংসের দোকান রয়েছে। সেখান থেকে বর্জ্য ঠিক ভাবে ফেলা হয় না। কুকুরের দল এই বর্জ্য খেয়ে থাকে। নিম্নচাপের কারণে গত দু’দিন দোকান থেকে মাংস প্রায় বিক্রি হয়না বললেই চলে! ক্ষুধার্ত কুকুরের দল সেই কারণেও হিংস্র হয়ে উঠতে পারে। ওই এলাকার আমডিহার বাসিন্দা পেশায় শিক্ষক জয়দীপ চট্টরাজ বলেন, ‘কুকুরের সংখ্যা খুব বেড়েছে। মাংসের দোকানগুলি বন্ধ থাকায় ওদের স্বভাবে হয়তো পরিবর্তন হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।’ পুরুলিয়া শহরের কদমবাগান এলাকার বাসিন্দা ইংরেজির গবেষক রাইজা আনসারি বলছেন, অবিলম্বে স্টেরিলাইজেশন প্রয়োজন। পথ কুকুরদের অ্যান্টি রেবিস টিকা দেওয়া দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *